খুলনায় অনলাইন কোচিং বাণিজ্যে হিমশিম অবস্থা অভিভাবকদের
বি এম রাকিব হাসান, খুলনা ব্যুরো:
প্রকাশিত: ১২ জানুয়ারি ২০২১
খুলনায় করোনাকালিন সময়ে অনলাইন কোচিং বাণিজ্যে দিশেহারা হয়ে পড়েছে অভিভাবকরা। বিশেষ করে মধ্য ও নিম্নমধ্যবীত্ত শ্রেণির পরিবারগুলোকে হিমশিম খেতে হচ্ছে। একদিকে নিত্যপণ্য সামগ্রীর লাগামহীন মূল্য বৃদ্ধিতে সংসার খরচ চালানো কঠিন হয়ে পড়েছে। অন্যদিকে সন্তানের লেখাপড়ার ব্যয়ভার মেটাতে ঋণগ্রস্ত হয়ে পড়ছে এসব পরিবারগুলো।
অভিভাবকরা জানায়, করোনাকালিন সময়ে শিক্ষাপ্রতিষ্ঠান ও কোচিং সেন্টার বন্ধ হয়ে যাওয়ায় সন্তানের লেখাপড়ার কথা ভেবে অনলাইন নির্ভর কোচিং সেন্টারমুখি হতে বাধ্য হয়েছে তারা। এ সুযোগে নগরীর বিভিন্ন কোচিং সেন্টারের শিক্ষকরা অনলাইনে প্রতি বিষয় পড়াতে এক হাজার থেকে দেড় হাজার টাকা মাসিক আদায় করছে। এতে একজন অভিভাবককে শিক্ষকের বেতন ও শিক্ষার্থীর মোবাইল ডাটাসহ মাসে গড়ে ১৫ থেকে ২০ হাজার টাকা খরচ করতে হয়। এছাড়া মাসের শেষে অনলাইন ক্লাসের পাঠ মূল্যায়ন নোট নিতে অতিরিক্ত আরো ৫ হাজার টাকা ব্যয় করতে হচ্ছে শিক্ষার্থিদের। ফলে অধিকাংশ মধ্যবীত্ত শ্রেণীর অভিভাবক সংসার খরচ এবং সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে এনজিও অথবা স্থানীয় সুদের কারবারিদের ঋণের জালে আটকা পড়ছে।
নগরীর ময়লাপোতা এলাকার বাসিন্দা শিউলী আক্তার একটি হাসপাতালে সেবিকার চাকুরি করেন। তার দুই সন্তানের একজন এবার নবম শ্রেণি থেকে দশম শ্রেণিতে উঠেছে এবং অন্যজন এইএসসি প্রথম বর্ষে। করোনায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় দুই সন্তানকে অনলাইন কোচিংয়ে ভর্তি করিয়েছেন তিনি।
শিউলী আক্তার বলেন, বেতন যা পাই তা দিয়ে কোন প্রকারে সংসার খরচ চলে যায়। এর আগে কোচিং সেনটারগুলোতে অনেকের সঙ্গে কম খরচে পড়াতে পারতাম। কিন্তু করোনাকালিন সময়ে আলাদাভাবে অনলাইনে কোচিং করাতে সাবজেক্ট প্রতি এক হাজার টাকা দিতে হচ্ছে। এতে দুই সন্তানের পিছনে অনেক টাকা খরচ হয়ে যায়। কি করবো উপায় নেই। তাই ধার করে হলেও সন্তানের লেখাপড়া চালিয়ে যেতে হচ্ছে।
নগরীর বেনী বাবু রোডের বাসিন্দা বোরহান হোসেনবলেন, করোনার পর থেকে ব্যবসা-বাণিজ্যের অবস্থা খারাপ। এ অবস্থায় সন্তানের লেখাপড়া তো আর বন্ধ করা যায় না। এ সুযোগে কোচিং সেন্টারের শিক্ষকরা এক প্রকার জবরদস্তি চালাচ্ছে অভিভাবকদের সঙ্গে। তাদের ব্যয়ভার মেটাতে হীমসীম খেতে হচ্ছে আমাদের মত মানুষকে। কোচিং সেন্টারগুলোর শিক্ষকরা যদি আমাদের দুর্দশার কথা ভেবে বেতন কমাতো তাহলে এই করোনাকালিন সময়ে আমরা একটু হলেও স্বস্তি পেতাম।
কোচিং সেন্টারের শিক্ষকরা জানিয়েছেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ হওয়ায় শিক্ষার্থিদের পাঠদান চালু রাখতে তারা সহযোগীতা করে যাচ্ছেন। এতে হয়তো অভিভাবকদের সামান্য ব্যয়ভার বেড়ে যাচ্ছে। তবে তাদের সন্তানরা উপকৃত হচ্ছে এটা স্বীকার করতে হবে। কারণ, করোনাকালিন সময়ে শিক্ষা প্রতিষ্ঠান থেকে সে ধরনের সহযোগীতা পাচ্ছে না শিক্ষার্থীরা।
খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ সাদিকুর রহমান খান বলেন, এ ধরনের নির্দিষ্ট কোন অভিযোগ আমাদের কাছে আসেনি। তবুও এ ব্যাপারে খোঁজ খবর নিয়ে দেখবো।
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- পদত্যাগ করবেন না ব্রিটিশ প্রধানমন্ত্রী
- সারজিস আলমকে সমর্থন জানালো ইসলামী আন্দোলন
- বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী হাসপাতালে ভর্তি
- সাহস নিয়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা
- চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার
- অনলাইনে প্রচারণা চালানো যাবে: ইসি সানাউল্লাহ
- জনতার ঢেউয়ে ভাসল শিবগঞ্জ, ধানের শীষে ভোটের জোয়ার
- রমজানে ব্যাংকের অফিস ও লেনদেন সময়সূচিতে পরিবর্তন
- প্রচারণার শেষ প্রহরে বগুড়ায় দাঁড়িপাল্লার জনউচ্ছ্বাস
- ধানের শীষের মিছিলে জনস্রোত-তারেক রহমান বগুড়াবাসীর হৃদয়ে : মমি
- ভোটের দিন যেসব যানবাহন চলতে পারবে
- প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার সম্পদ বিবরণী প্রকাশ
- ইরানের জলসীমা থেকে দূরে থাকার পরামর্শ পেল মার্কিন জাহাজগুলো
- ১৭ বছর নির্বাসনের পর ক্ষমতার দ্বারপ্রান্তে তারেক রহমান
- বুধবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন সিইসি নাসির উদ্দিন
- সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
- ফোন হারালেও দূর থেকে ছবি-ভিডিও ডিলিট করতে পারবেন যেভাবে
- পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি
- ফ্ল্যাট পেল ওসমান হাদির পরিবার, চাবি-দলিল হস্তান্তর
- প্রকাশ্য চ্যালেঞ্জ ছুড়ে ‘ধানের শীষে’ ভোট চাইলেন ওমর সানী
- ২৯৯ আসনে ব্যালট পৌঁছেছে, নির্বাচনের ফল প্রকাশে দেরি হবে না
- দুর্নীতির ধারণা সূচকে অবনতি, ১৩তম অবস্থানে বাংলাদেশ
- পরবর্তী সরকারের জন্য স্বস্তিকর অর্থনীতি রেখে যাচ্ছি: সালেহউদ্দিন
- পাতানো নির্বাচন মেনে নেবে না মানুষ: জামায়াত
- নির্বাচন ঘিরে তিন স্তরের নিরাপত্তা, মাঠে ১ লাখ ৮৭ হাজার পুলিশ
- সিনেমা মুক্তির তারিখে সমঝোতায় সালমান-অক্ষয়
- নির্বাচনি পরিবেশ খুবই ইতিবাচক: ইইউর প্রধান পর্যবেক্ষক
- ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনের সিদ্ধান্ত থেকে পিছু হটল পাকিস্তান
- যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি সই, শুল্ক নামল ১৯ শতাংশে
- ১২ তারিখ ভোট বানচালের চেষ্টা করবে একটি শক্তি: নাহিদ ইসলাম
- ৯০ শতাংশ মানুষ আমাকে চায়”— মমতাজ আলী শান্ত লালমনিরহাট ২
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- চাপারহাটে বাবুলের নেতৃত্বে অঘোষিত লকডাউন—ক্ষমতায় আসার আগেই প্রভাব
- বৈশ্বিক বাজারে স্বর্ণ-রুপা ও তেলের দামে ধস
- কালীগঞ্জে চাঞ্চল্যকর ইলিয়াস হত্যা মামলার আসামী আটক।
- জবিতে মন্দির স্থাপনের দাবিতে জবি ছাত্রদলের সংহতি
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- কালীগঞ্জে গণভোটে" হ্যাঁ " পক্ষে জোরালো প্রচারণা
- গাজীপুর-৫ আসনে জমে উঠেছে ভোটের লড়াই
- নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
- এপস্টাইন ফাইল: ব্ল্যাকমেইল, ক্ষমতা এবং ভূ-রাজনীতির গোপন অস্ত্র
- এলপিজি সংকট শিগগির কাটছে না, আমদানি কমেছে ২১ হাজার টন
- জবি আন্তঃবিভাগ ফুটবল ফাইনাল ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ৩০
- প্রতিবন্ধীদের অংশগ্রহণ ছাড়া টেকসই দেশ গড়া সম্ভব নয়: জাইমা রহমান
- দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: চরমোনাই পীর
- দেশবাসীর উদ্দেশে যা বললেন নাহিদ ইসলাম
- আজহারীর ফেসবুক স্ট্যাটাসে ভোটের বার্তা
- স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২২১৬ টাকা
- গলাচিপায় বিএনপির সব কমিটি বিলুপ্ত ঘোষণা
- গোমতী ধ্বংসের মিশনে নেমেছে তারা
- শরীয়তপুরে ডাক্তার মিতু আক্তারের ভুল অপারেশনে প্রসূতির মৃত্যু
- পত্রিকা ও অনলাইনের কার্ড কিনে মাঠ চষছে শতাধিক ভূয়া সাংবাদিক
- ময়মনসিংহ ও সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৫
- বুড়িচংয়ে ৬কিঃমিঃ অবৈধ সংযোগ আবারো বিচ্ছিন্ন করলো বাখরাবাদ (ভিডিও)
- কুমিল্লায় নিষিদ্ধ হলো তিন বক্তার ওয়াজ
- মনোহরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যানকে হত্যা চেষ্টার অভিযোগ!
- কুমিল্লায় চাঁদা না দেওয়ায় ব্যবসায়ি কে ছুরিকাঘাত
- দারুল ইহসানের সনদধারী কর্মকর্তাদের এমপিওভুক্তির দাবি
- বরিশালের শতাধিক প্রাথমিক বিদ্যালয় ঝুঁকিপূর্ণ (ছবিসহ)
- ছাত্রলীগ নেত্রী অর্ণা জামানের বিয়ে সম্পন্ন
- ওসি আজহারুল ইসলামের দৃঢ়তায় এড়ানো গেলো রক্তক্ষয়ী সংঘর্ষ
- বরিশালে পুলিশ কমিশনার নির্দেশ অমান্য করে ফের দেহব্যবসা শুরু
- লাকসামে মেয়রের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে মামলা
- টঙ্গীর পাপিয়া খ্যাত খালেদা কর্তৃক যুবলীগ নেতাকে হত্যার হুমকি
